×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-১৪
  • ১৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের শাল্লা ও জগন্নাথপুরে বৃহস্পতিবার সকালের ঘূর্ণিঝড় ও বজ্রপাতে শিশু ও নারীসহ পাঁচজনের প্রাণহানী ঘটেছে। বজ্রপাতে আরও দুইজন আহত হয়েছেন।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলায় ভোর ৫টার দিকে ঘণ্টাব্যাপী প্রলয়ংকরী ঘূর্ণিঝড় বয়ে যায়। এ সময় উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামের স্কুল শিক্ষক হারুন মিয়ার টিন সেডের ঘরে দুটি বড় আকারের গাছ পড়ে। এতে চাপা পড়ে শিক্ষক হারুন মিয়ার স্ত্রী মৌসুমি বেগম (৩৫), মেয়ে মাহিমা বেগম (৪) ও ছেলে হোসাইন আহমদ (১) মারা যান।
পাটলী ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া জানান, ঝড় থামার সঙ্গে সঙ্গে আমরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
অপর ঘটনায়, আজ সকাল ৭টার দিকে শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামে মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুকুল খাঁ (৫০) ও ছেলে মাসুদ খাঁর (৭)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মাসুদ খাঁ তার দুই ছেলে ও নিকটাত্মীয় নিয়ে বাড়ির পাশে জমিতে ধান কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
এতে নিহত মুকুল খাঁর ছেলে রিমন খাঁ ও শ্যালক পুত্র তানভীর হোসেন আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat