×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-১৬
  • ৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনে সামরিক সহায়তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তুলে রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের চালান অব্যাহত থাকলে ‘অনাকাঙ্খিত পরিণতি’ নিয়ে আসতে পারে। যুক্তরাষ্ট্রের মিডিয়া এ কথা জানায়। 
ওয়াশিংটন পোস্টের রিপোর্টে বলা হয়, এই সপ্তাহে একটি কূটনৈতিক নোটে মস্কো কিয়েভকে  রাশিয়ার সঙ্গে সংঘাতে ব্যবহার করার জন্য ‘সবচেয়ে সংবেদনশীল’ অস্ত্র পাঠানোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে সতর্ক করে বলেছে যে এই ধরণের চালান পরিস্থিতিকে ‘আরো উত্তপ্ত’ করছে যা ‘অনাকাঙ্খিত পরিণতি’ নিয়ে আসতে পারে। 
রাশিয়ার সতর্কতার এ সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য হেলিকপ্টার, হাউইটজার এবং সৈন্যদের বহনকারী সাঁজোয়া যান সরকরাহে ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সরবরাহ প্যাকেজ অনুমোদনের অঙ্গীকার ঘোষণা করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনীয় সিনিয়র এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্টে বলা হয়, ‘রাশিয়ানরা আমাদের ব্যক্তিগতভাবে যা বলেছে, ঠিক তাই আমরা বিশ্বকে প্রকাশ্যে বলে আসছি যে ইউক্রেনীয় অংশীদারদের ব্যাপক সহায়তা অসাধারণভাবে কার্যকর প্রমাণিত হচ্ছে।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর আনুষ্ঠানিক নোটের রিপোর্ট সম্পর্কে মন্ত্যব্য করতে অস্বীকার করেছে।
পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, ‘আমরা কোন ব্যক্তিগত কূটনৈতিক চিঠিপত্র নিশ্চিত করবো না । ‘আমরা যা নিশ্চিত করতে পারি তা হলো মিত্র এবং অংশীদারদের সাথে আমরা ইউক্রেনকে বিলিয়ন ডলার মূল্যের নিরাপত্তা সহায়তা প্রদান করছি, যা আমাদের ইউক্রেনীয় অংশীদাররা তাদের দেশকে অনাকাঙ্খিতভাবে রাশিয়ার আগ্রাসন এবং সহিংসতার ভয়ংকর কার্যকলাপের বিরুদ্ধে তাদের দেশকে রক্ষা করার জন্য কার্যকরভাবে ব্যবহার করছে।’ 
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নোটটি সাধারণ চ্যানেলের মাধ্যমে পাঠানো হয়েছিল এবং এতে রাশিয়ার কোন সিনিয়র কর্মকর্তা স্বাক্ষর করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, আনুষ্ঠানিক চিঠিপত্র ইঙ্গিত দেয় যে রাশিয়া ইউক্রেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান সামরিক সমর্থন নিয়ে উদ্বিগ্ন।
সিএনএন আরো জানায়, নথির সাথে পরিচিত একটি সূত্র বলেছে অভিযোগের অর্থ হতে পারে ইউক্রেনে অব্যহত আক্রমণের পাশপাশি তারা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিরুদ্ধে আরো আক্রমণাত্মক অবস্থান গ্রহন করতে রাশিয়া প্রস্তুত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat