×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৪-১৯
  • ৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ব্যর্থ হয়ে একটি মহল শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টাগুলো কোন ভাবেই সফল হবে না।’
আজ মঙ্গলবার চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে পর্যালোচনা সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন,পূর্ব পরিকল্পিতভাবে একটি মহল  দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার নানা রকম চেষ্টা করেও যখন ব্যর্থ হচ্ছে। তখন কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে তারা ঘটনা ঘটাচ্ছে, যেগুলোকে এক ধরনের সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে।
দীপু মনি বলেন,‘আমরা সজাগ রয়েছি। আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শিক্ষকদের প্রতি মানুষের সম্মান-শ্রদ্ধাবোধ রয়েছে। শিক্ষকদের সজাগ থাকতে হবে। এসব ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্তরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পরে মন্ত্রী সরকারের ২০১৯ হতে বর্তমান সময় পর্যন্ত চাঁদপুর জেলায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্প এবং বিভিন্ন বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে পর্যালোচনা সভায় যোগ দেন।
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মাসুদা নুর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি জাহির উদ্দিনসহ  আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat