×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০৪-২২
  • ৪১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী জুনে সরকারের উদ্যোগে দেশব্যাপী পরিচালিত বৃক্ষরোপণ অভিযান সফল করতে শিক্ষার্থীদের জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ।
শুক্রবার সরকারি তিতুমীর কলেজে সিলেট বিভাগ ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শাহাব উদ্দিন বলেন, আগামী জুন মাসে বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি ছাত্রছাত্রীরা আরও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে সরকারের এ উদ্যোগ সফল হবে, দেশের পরিবেশ উন্নত হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে দিনরাত কাজ করে চলেছেন। সরকারের সাথে শিক্ষার্থীদেরও দেশের উন্নয়ন কর্মকান্ডে অংশ নিতে হবে। এজন্য প্রথমেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজেদের যোগ্য করে তুলতে হবে। নিয়মিত পড়াশোনা করতে হবে, পাশাপাশি নিজ নিজ এলাকায় শিক্ষা বিস্তারে কাজ করতে হবে।
জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, তিতুমীর কলেজ শাখার সভাপতি ফরহাদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat