×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-২৩
  • ৮৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে রবিবার ‘রান-অফ’ ভোটিং ব্যবস্থার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। শনিবার ফ্রান্স একটি তিক্ত প্রতিদ্বন্দ্বিতা এবং মেরুকরণের নির্বাচনী প্রচারণার পর আগামী পাঁচ বছর দেশ শাসন করার জন্য মধ্যপন্থী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং চরম ডানপন্থী মেরিন লে পেনের মধ্যে আগামীকালের নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর আগে গত ১০ এপ্রিল প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়।
রোববারের রান-অফ ভোটে ম্যাক্রোঁর পুননির্বাচিত হওয়ার সম্ভবনা বেশী। জনপ্রিয়তার বিচারে এমন ইঙ্গিত রয়েছে যে তিনি পেনের বিরুদ্ধে এক-দফা নির্বাচনী বিতর্কে লড়াইমুলক পারফরমেন্সের মাধ্যমে নিজের জন্য সুবিধাজনক অবস্থান তৈরি করেছেন।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং তার মিত্ররা গত সপ্তাহে জোর দিয়ে বলেছে যে, ২০১৬ সালের ভোটে ফলাফল ব্রিটেনের ব্রেক্সিট এবং ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার উত্থান সঙ্গে তুলনীয় ফ্রান্সে একটি ধাক্কা এড়াতে এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
লে পেনের জয় ইউরোপ জুড়ে শকওয়েভ পাঠাবে। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজসহ বামপন্থী ইইউ নেতারা ম্যাক্রোঁকে বেছে নেয়ার জন্য ফ্রান্সের জনগনের কাছে অনুরোধ করেছেন।
এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচনে লে পেন বিজয়ী হলে তিনি হবেন আধুনিক ফ্রান্সের প্রথম চরম দক্ষিণপন্থী নেতা এবং নারী প্রেসিডেন্ট। ম্যাক্রোঁ নির্বাচিত হলে তিনি হবেন দুই দশকের মধ্যে প্রথম পুনরায় নির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট। 
ম্যক্রোঁ নির্বাচিত হলে প্রতীকী ভঙ্গিতে মধ্য প্যারিসে আইফেল টাওয়ারের পাদদেশে চ্যাম্প ডি মার্সে সমর্থকদের সামনে ভাষণ দেবেন। 
ফ্রান্সের মূল ভূখন্ডে রোববার গ্রীনিচ মান সময় ০৬০০ টায় ভোট শুরু হবে এবং ১২ ঘন্টা পরে বন্ধ হবে।
কিন্তু বিশ্বব্যাপী বিস্তৃত ফরাসি অঞ্চলে ভোটাররা প্যারিস সময়ের আগে ভোট দেওয়া শুরু করবে, শনিবার উত্তর আমেরিকা এবং ক্যারিবিয়ান থেকে শুরু করে এর পর প্রশান্ত মহাসাগর এবং এরপর ভারত মহাসাগরীয় অঞ্চলে ভোট হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat