×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০৪-২৩
  • ৮৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, অবৈধভাবে পাহাড়-টিলা কর্তনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শনিবার জাতীয় সংসদ আবাসিক কমপ্লেক্স কনভেনশন হলে জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন আয়োজিত সদ্য প্রয়াত গুণীজনদের স্মরণে স্মরণসভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, বনভূমি, নদী, জলাভূমি দখলকারী এবং টিলা ও পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সাধারণ জনগণকে সোচ্চার হতে হবে। এসকল পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে সরকারের আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগের সাথে সবাই ঐক্যবদ্ধ থাকলে এদের প্রতিরোধ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পরিবেশ মন্ত্রণালয় দেশের পরিবেশের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে দেশব্যাপী ব্যাপকহারে বৃক্ষরোপণ করা হচ্ছে, আইন প্রয়োগ করা হচ্ছে। এ সকল কার্যক্রমে সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে দেশের সার্বিক পরিবেশের মানোন্নয়ন হবে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও আয়োজক সংগঠনের সভাপতি মাসুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা আসন-২১ এর সংসদ সদস্য মো. শামীমা শাহরিয়ার খানম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের বিভাগীয় প্রধান ডা. মামুন আল-মাহতাব এবং বিটাকের মহাপরিচালক মো. আনোয়ার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, দেশবরেণ্য স্থপতি প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এবং বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক পীর হাবিবুর রহমানসহ সদ্যপ্রয়াত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের স্মরণসভা ও দোয়া মাহফিল অনু্ষ্িঠত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat