×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-০৪-২৪
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের উন্নয়ন কাজে জনগণ যাতে আরো সম্পৃক্ত হয়, সেই লক্ষ্যে কাজ করতে তথ্য ক্যাডার কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মো: মকবুল হোসেন।
তিনি আজ সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
এসোসিয়েশনের সভাপতি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও মহাসচিব রাষ্ট্রপতির উপপ্রেস সচিব মুন্সী জালাল উদ্দিনের সঞ্চালনায় তথ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত ও বর্তমান সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
তথ্যসচিব বলেন, উন্নয়ন কার্যক্রমের প্রতি আস্থা সৃষ্টি এবং জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা টেকসই উন্নয়নের পূর্বশর্ত। পেশাদারিত্বের মাধ্যমে উন্নয়ন কর্মকান্ডের তথ্য গণমাধ্যমকে সরবরাহ করা ও তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম বাস্তবায়নে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা আবশ্যক।
জনগণের তথ্যসেবা নিশ্চিত করতে বিসিএস তথ্য কাডার কর্মকর্তাদের আরো দক্ষ ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন করার লক্ষ্যে দেশ-বিদেশে প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে বলেও জানান মো: মকবুল হোসেন।
তথ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সৈয়দ সুজাউদ্দীন আহমেদ, ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এ এইচ এম আব্দুল্লাহ, সুরথ কুমার সরকার, মাহফুজুর রহমান এবং প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল্লাহ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক মো. ফায়জুল হক প্রমুখ ইফতারে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat