×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-২৪
  • ৭৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রুশ আগ্রাসনের কারণে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় ৫২ লাখ মানুষ। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এক প্রতিবেদনে ব্যাংকক পোস্ট জানায়, চলমান যুদ্ধে ইউক্রেন থেকে পালানোর চেষ্টা অব্যাহত রয়েছে। চলতি মাসে পালিয়েছে ১১ লাখের বেশি। তাছাড়া শুধু মার্চেই পালিয়েছে ৩৪ লাখ।
এমন পরিস্থিতির মধ্যে ইউক্রেন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন। স্থানীয় সময় রবিবার (২৪ এপ্রিল) মার্কিন এ সর্বোচ্চ কর্মকর্তারা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সফর করবেন।
ইউক্রেনে রাশিয়ার হামলার পরই সেখানে এটি তাদের প্রথম সফর। এ প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, দক্ষিণ ও পূর্বাঞ্চলে এখনো ভয়াবহ যুদ্ধ চলছে।
সফরকালে ইউক্রেনের কী ধরনের অস্ত্রের প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা করবেন ব্লিঙ্কেন ও অস্টিন। জেলেনস্কি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat