×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৪-২৭
  • ৭৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পুনঃনির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি আজ বিকেলে এক বিবৃতিতে বলেন, ‘আপনার এই পুনঃনির্বাচিত হওয়া- আপনার নেতৃত্ব, সকল-অন্তর্ভুক্তিমূলক প্রকল্প ও ফ্রান্সের মানুষের উন্নত ভবিষ্যতের প্রতিশ্রুতির প্রতি ফরাসি জনগণের বিশ্বাস ও আস্থার প্রমাণ।’
রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে- যা গণতন্ত্র, সাম্য ও ভ্রাতৃত্ববোধের অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ফরাসি জনগণের নৈতিক ও ত্রাণ সহায়তার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘আমাদের স্বাধীনতার পর থেকেই এই সম্পর্ক বছরের পর বছর আরো সুদৃঢ় হয়েছে এবং অর্থবহ সহযোগিতার অনেক ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।’
‘আপনার আসন্ন মেয়াদেও আমাদের মধ্যকার এই চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যহত থাকবে’ আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
চলতি সপ্তাহে ইমানুয়েল ম্যাক্রোঁ ৫৭.৪ শতাংশ ভোট পেয়ে কট্টর ডানপন্থী নেতা মেরি লে পেনকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat