×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-২৮
  • ৮৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা খেলার মাঠে কলাবাগান থানার ভবন নির্মানের সিদ্ধান্ত বাতিলের নিদের্শ দেয়ার জন্য সুশীল সমাজ, পরিবেশবাদী সংগঠনগুলো এবং স্থানীয় জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নগরীর তেঁতুলতলা মাঠে আজ দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ডা. জাফরউল্লাহ চৌধুরী, সমাজ কর্মী রাশেদা কে চৌধুরী, স্থপতি মোবাশ্বের হোসেন, সৈয়দ রিজওয়ানা হাসান এবং সৈয়দা রতœা উপস্থিত ছিলেন। তারা কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন।
অনুষ্ঠানে ডা. জাফরউল্লাহ মাঠটি শিশুদের খেলার উপযোগী করে দিতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি আহবান জানান। তিনি বলেন, এ জন্য প্রয়োজনে গণস্বাস্থ্য কেন্দ্র সহযোগিতা প্রদান করবে।
স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, শিশুদের জন্য একটি আধুনিক খেলার মাঠ তৈরি করে দিতে স্থপতিদের পেশাগত সংগঠন ইনিস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) প্রয়োজনে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রমান করলেন তিনি বঙ্গবন্ধু’র একজন সুযোগ্য কন্যা।
তিনি বলেন, ঈদের পর সকলের অংশ গ্রহনে এই মাঠে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat