×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-২৮
  • ৮৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের ঊল্লাপাড়ায় জামাত বিএনপির নেতা কর্মিদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার।
গুরুতর ভাবে আহত হওয়ায় তাকে কাওয়াক ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়ন করা হয়েছে। উল্লাপাড়া পৌর শহর থমথমে অবস্থা বিরাজ করছে ।
এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা ছাত্র লীগের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাত সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও প্রতিবাত সভায় বক্তারা উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আলমাহমুদ সরকারের উপর অতর্কিত হামলার প্রতিবাত ও তিব্র নিন্দা জ্ঞাপন করেন। সেই সাথে হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার দাবি জানিয়ে বলেন ছাত্র লীগ পৌর শহরের শান্তির লক্ষ্যে শান্তিপূর্নভাবে মানববন্ধন ও প্রতিবাত সভা করা হয়েছে। সন্ত্রাসিদের গ্রেফতার করে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তা না হলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে বলে ছাত্র লীগের নেতারা জানান।
ছাত্র লীগের সভাপতি সরোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফয়সাল কাদির রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, পৌর কাউন্সিল আজিজুল ইসলাম শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় ছাত্রলীগের নেতা কর্মীগণসহ উপজেলা আওয়ামী লীগ , যুবলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীগণ অংশ নেন ৷
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকারের ছোট ভাই আল আমিন সরকার উল্লাপাড়া মডেল থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন ৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat