×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-০৪-২৯
  • ৬২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

জাতীয় স্বার্থে ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন মালিক ও শ্রমিকরনেতাদের প্রতি আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 
আজ শুক্রবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষ পরিবহন মালিক-শ্রমিক নেতাদের প্রতি তিনি এ আহবান জানান। 
বাস মালিকদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, সারা বছর আপনারা আয় করেন, ঈদের সময় আমি জানি ফেরার সময় কোন যাত্রী থাকে না। গত দুই বছর মানুষ মহামারীর কারনে বিচ্ছিন্নভাবে ঘরমুখো ছিল। তাই এবার অনেকেই বাড়ি যাচ্ছেন ঈদ পালন করতে। আমি বলবো জাতীয় স্বার্থে আপনারা বিষয়টি দেখবেন, ত্যাগ স্বীকার করবেন।  
পথে পথে যাত্রীরা যাতে কোন ধরনের ভোগান্তির শিকার না হন সেদিকে কঠোরভাবে নজর দিতে বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহীনির প্রতি নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন খোঁজ খবর নিচ্ছেন। 
তিনি বলেন, বিগত যে কোন সময়ের তুলনায় এবার দেশের সড়ক মহাসড়ক অনেক ভালো। গাজীপুরে সড়কে যে সংকট ছিল, এবার আর সেই সংকট থাকবে না। উত্তর বঙ্গের সড়কে ঈদের সময় যে সমস্যা হয়, সেটাও আমরা উত্তরণ করেছি। কাজেই সেখানেও কোন সংকট হবে বলে মনে হয় না।  
সেতুমন্ত্রী বলেন, পরিবহনের সবাই যদি সচেতন হন, রং সাইডে গাড়ি যদি না চালান, একটু ভিড় হলেই দেখা যায়, অনেকেই রং সাইডে চলে যান। রং সাইডে দুই চারটা গাড়ি গেলেই পুরো রাস্তায় যানজট লেগে যায়। যার যে দায়িত ¡সেটা যথাযথ ভাবে পালন করা হলে এবারের ঈদ যাত্রা অনেকটাই ভালো হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ১৩ বছর ধরে প্রতি বছর বিএনপি ঘোষণা দিয়েছে ‘ঈদের পরে আন্দোলন’। দেখতে দেখতে ১৩ বছর, বিএনপি’র আন্দোলন কোন বছর?
সেতুমন্ত্রী বলেন, বিএনপি প্রতিদিন একই কথা বলে। পথ হারানো পথিক, দিশেহারা পথিকের যেমন হয়, বিএনপিরও তাই হয়েছে। এরা আসলে কী চায়? যে ঐক্যের লেজে-গোবরে অবস্থা সে ঐক্য জাতীয় ঐক্যের দাবি করে কীভাবে? তাদের নেতা কই? কে তাদের আন্দোলন করে?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat