×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-৩০
  • ১০২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আমেরিকার লস এঞ্জেলেসে ক্রিকেট স্টেডিয়াম বানানোর সিদ্ধান্ত নিয়েছেন নাইট রাইডার্স গ্রুপের কর্ণধার বলিউড সুপারস্টার শাহরুখ খান। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) সাথে যুক্ত হয়ে স্টেডিয়াম বানাবে নাইট রাইডার্স। 
২০২৮ সালের অলিম্পিককে সামনে রেখে এই উদ্যোগ নেয়া হয়েছে। কারন অলিম্পিকের গ্রীষ্মকালীন গেমসে ক্রিকেট যুক্ত হতে পারে। ১৫ একর জমিতে তৈরি হবে ক্রিকেট ভেন্যু। ক্রিকেট সম্প্রসারণে ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
ভারতের কোলকাতা নাইট রাইডার্স ও ওয়েস্ট ইন্ডিজের ট্রিনবাগো নাইট রাইডার্সের দল দু’টিও নাইট রাইডার্স গ্রুপের। এবার এমএলসিতে বিনিয়োগ করবে তারা। 
এক বিবৃতিতে শাহরুখ বলেন, ‘আমেরিকায় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগ করছি আমরা। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে নাইট রাইডার্সকে বিশ্বমানের একটা গ্রুপ হিসাবে তুলে ধরতে চাই ।’
তিনি আরও বলেন, ‘আগামীতে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের আরও জনপ্রিয়তার কথা মাথায় রেখে আমরা এমএলসির সাথে এই পরিকল্পনা করেছি। এর মাধ্যমে নাইট রাইডার্স গ্রুপকে বিশ্বের টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিষ্ঠিতও করতে পারবো। বিখ্যাত লস অ্যাঞ্জেলসে একটি স্টেডিয়াম নির্মাণ করতে পারা, আমাদের ও এমএলসির জন্য অবশ্যই রোমাঞ্চকর ব্যাপার।’
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের সাথে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা। ভবিষ্যতে পুরুষ ও নারীদের ক্রিকেটের আরও আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের জন্যও উদ্যোগ নিবে ইউএসএ ক্রিকেট। তাই ভবিষ্যতে শাহরুখের এই স্টেডিয়াম জড়িয়ে যাবে সেসব স্মৃতির সাথে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat