×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-০২
  • ৮৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে বিএনপি’র উথান। তাদের নেতাকর্মীদের মুখে গুম-খুনের অভিযোগ মানায় না।
আজ সোমবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
হানিফ বলেন, হত্যা আর রক্তের মধ্যে দিয়ে বিএনপি’র সৃষ্টি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে বিএনপি’র উন্থান হয়েছে। এদের নেতাকর্মীদের মুখে শুধু গুম, খুনের কথা মানায় না।
তিনি বলেন, ক্ষমতায় থাকতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তারা আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিলো। এটা দেশবাসী জানে, ভুলে যায়নি। ২১ আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে আন্দোলনের নামে ২০১৩-১৪-১৫ সালে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে। এ দেশে যত হত্যা খুনের অপকর্ম সবই বিএনপির দ্বারা। তারা কোন মুখে অন্যের ঘাড়ে দোষ চাপায়।
এসময় ঈদযাত্রা প্রসঙ্গে হানিফ বলেন, সড়ক ফোর লেনকরাসহ যোগাযোগ খাতে অনেক উন্নতি হয়েছে। তাই আগের মত এবার ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমেছে। মানুষ স্বস্তিতে ও নিরাপদে বাড়ি পৌঁছাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat