×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-০৪
  • ১০৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পূর্ব জেরুজালেমের  পবিত্র মসজিদে ইহুদি কর্মিদের  অনুপ্রবেশের সিদ্ধান্তের পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে উত্তেজনার বিস্তার রোধে ইসরায়েলকে থামাতে মঙ্গলবার ফিলিস্তিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার, ইসরায়েলি মিডিয়া জানায়, কিছু ইহুদি সংগঠনের কর্মিদের "আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের"  আহ্বান জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল নাগাদ  এই কর্মসূচি চলার কথা। খবর সিনহুয়ার।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় মসজিদে ইসরায়েলি পতাকা উত্তোলন এবং ইসরায়েলি জাতীয় সঙ্গীত গাওয়ার আন্দোলনকারীদের পরিকল্পনার নিন্দা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে  ,এসব লঙ্ঘন পরিস্থিতি আরও খারাপ করার  এবং দখল স্থায়ী করার পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইল সরকারের প্রচেষ্টারই প্রতিফলন।"
মন্ত্রণালয় নিরাপত্তা পরিষদকে "ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রসন বন্ধে চাপ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে। খবর সিনহুয়ার।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী কমিটির সদস্য হুসেইন আল-শেখ, চরমপন্থীদের পরিকল্পনাকে "ফিলিস্তিনি, আরব এবং মুসলমানদের অনুভূতির  প্রতি একটি ভয়ঙ্কর অবজ্ঞা" এবং "চরমপন্থী বর্ণবাদী প্রচারণার ধারাবাহিকতা" বলে অভিহিত করেছেন।
ইসরায়েলি সরকার চরমপন্থীদের আহ্বানের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এপ্রিলের প্রথম দিকে মুসলমানদের  রোজার মাস  শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা চলছে।
আল-আকসা মসজিদ প্রাঙ্গণ দীর্ঘকাল ধরে ফিলিস্তিনি-ইসরায়েল সংঘাতের  কেন্দ্রবিন্দু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat