×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-০৭
  • ৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১১০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রয় অব্যাহত রাখার পাশাপাশি, এই কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে আগামী জুন মাস থেকে এক কোটি কার্ডধারী পরিবারের কাছে এই একই দামে তেল বিক্রয় করবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ আজ জানান, আগামী জুন মাস থেকে আমরা এক কোটি কার্ডধারী পরিবারের কাছে একই দামে সয়াবিন তেল বিক্রয় করব। তিনি বলেন, সরকার টিসিবি’র মাধ্যমে সরাসরি সয়াবিন তেল আমাদানি করার পরিকল্পনা নিয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনগুলোর সাথে ইতোমধ্যেই রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠনের মাধ্যমে সয়াবিন তেল ক্রয় করার জন্য যোগাযোগ করা হয়েছে।
সম্প্রতি বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাবার পর থেকে সরকার দেশবাসীকে সর্বনি¤œমূল্যে এই তেল সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে।
এর আগে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স এন্ড বনসপতি ম্যানুফ্যাকসার্স এসোসিয়েশন গত ৫ মে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৩৮ টাকা করে বাড়িয়ে ১৯৮ টাকা পুনঃনির্ধারণ করে। একই সময়ে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৪৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা মূল্য পুনঃনির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat