×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-০৭
  • ১১৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য প্রস্তুতি নিতে আগামীকাল চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৫ মে থেকে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানান, রাতে চট্টগ্রামের ফ্লাইটে রওনা হবার আগে প্রথম টেস্টের জন্য দলে ডাক পাওয়া ক্রিকেটাররা রিপোর্ট করবেন।
চট্টগ্রামে প্রস্তুতি চলাকালীন নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে টাইগাররা। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ হারের কারনে বাংলাদেশ দলের আত্মবিশ্বাসে ছেদ পড়েছে।
অন্তত একটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলো বাংলাদেশ। প্রোটিয়া সফরে শুরুটাও দুর্দান্ত ছিলো টাইগারদের। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ।
তবে ওয়ানডের মত টেস্টে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। দুই ম্যাচে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় তারা।
তবে ঘরের মাঠে হওয়াতে শ্রীলংকার বিপক্ষে আসন্ন সিরিজে ভালো করার লক্ষ্য বাংলাদেশের। এখন পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে ২২টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যেকোন দেশের বিপক্ষে এটি টাইগারদের সর্বোচ্চ ম্যাচ খেলার নজির এটি। ২২ টেস্টের মধ্যে মাত্র ১টিতে জিততে পেরেছে টাইগাররা। আর ১৭টিতে হার ও চারটিতে ড্র করে বাংলাদেশ।
২০০১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে প্রথম ১২ ম্যাচের সবগুলোতেই জিতেছিলো শ্রীলংকা। এরপর ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ। দু’দলের সর্বশেষ ১০ ম্যাচে, বাংলাদেশ হারে পাঁচটিতে, একটি জয় পায় ও ড্র করে চারটিতে। জয়টি ছিলো ২০১৭ সালে।
অবশ্যই নিজেদের উন্নতি অব্যাহত রাখতে চাইবে বাংলাদেশ। যদিও দক্ষিণ আফ্রিকায় সময়টা মোটেও ভালো কাটেনি টাইগারদের। তবে বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে অবিস্মরনীয় জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ইংল্যান্ডের উপরে আছে বাংলাদেশ।
বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat