×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-১০
  • ৭১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রীলংকার বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে মঙ্গলবার সশস্ত্র সৈন্যরা কলম্বোতে তার সরকারি বাসভবন থেকে সরিয়ে নিয়েছেন। হাজার হাজার বিক্ষোভকারী ভবনটির সদর দরজা ভেঙ্গে ফেলার পর তাকে সেখান থেকে সরিয়ে নেয়া হলো। খবর এএফপি’র।
বিক্ষোভকারীরা রাজধানীর ‘টেম্পল ট্রিস’ বাসভবনের দিকে অগ্রসর হয়ে দুই তলা বিশিষ্ট ভবনটিতে হামলা চালানোর চেষ্টা করে। রাজাপক্ষে সেখানে তার একেবারে কাছের পরিবারের সদস্যদের সাথে অবস্থান করছিলেন।
নিরাপত্তা বাহিনীর শীর্ষ এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘ভোরের আগে সেখানে অভিযান চালানোর পরে সৈন্যরা সাবেক এ প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিরপদে সরিয়ে নেন। এ সময় কমপক্ষে ১০ টি পেট্রোল বোমা বাসভবন চত্বরে ছুঁড়ে মারা হয়।’
সহিংস বিক্ষোভের এক দিন পর রাজাপাকসেকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়। এ সহিংসতায় আইনপ্রণেতাসহ পাঁচজন নিহত ও প্রায় ২শ’ আহত হন।
ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, পুলিশ উপনিবেশ শাসনামলের এ ভবনের তিনটি প্রবেশ পথের সবক’টি থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদনে গ্যাস নিক্ষেপ করেন এবং আকাশের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েন। এ ভবনকে রাষ্ট্রীয় ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক মনে করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat