×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-১১
  • ৯৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী ও হালদা নদীর মোহনায় কালুরঘাট ব্রিজ সংলগ্ন এলাকা ও উত্তর মোহরা মন্দির এলাকা থেকে ৩০টি চিংড়ি রেনু ধরার ঠ্যালা জাল, একটি নৌকা ও তিন পাতিল চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়েছে। চিংড়ি রেনু পোনার পরিমাণ প্রায় ৩০ হাজার।
বুধবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব রেনু পোনা জব্দ করা হয়। উদ্ধারের পর রেনু পোনাগুলা নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মিজানুর রহমান।
তিনি বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ৩০ হাজার চিংড়ি মাছের রেনু পোনা জব্দ করা হয়। আটককৃত চিংড়ি রেনু নদীতে অবমুক্ত করা হয়। জব্দকৃত নৌকা ফুটো করে ডুবিয়ে দেওয়া হয় এবং ঠ্যালা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আমাদের এ অভিযান চলমান থাকবে।
অভিযানে সদরঘাট নৌ থানা পুলিশের টহলদলের সদস্য এএসআই জয়নাল আবেদীনসহ নৌ পুলিশ সদস্যরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat