×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-১১
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপির দুঃস্বপ্ন হবে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। এসব হুমকি দিয়ে কোন লাভ হবে না।
আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌর ও সদর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের এন আহম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহবুব উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুর এ বাংলাদেশে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি-জামাত কোনরকম ষড়যন্ত্র করে পার পাওয়ার সুযোগ নেই। রাজনীতি করেন, গণতান্ত্রিক পন্থায় নির্বাচনে অংশগ্রহণ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। যদি জনগণের রায় পান, তাহলে ক্ষমতায় যাবেন।
লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি প্রমুখ বক্তব্য রাখেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চায় না। কারণ তারা তাদের প্রভু পাকিস্তানের উন্নয়নের ব্যর্থতা দেখতে পাচ্ছে। যে পাকিস্তান একসময় আমাদের শোষন করেছে, তাদের রিজার্ভ এখন ১৮ বিলিয়ন ডলারের নিচে। আর আমাদের রিজার্ভ এখন ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। পাকিস্তানের প্রায় তিনগুণ। সকল সেক্টরে আমরা এখন তাদের চেয়ে এগিয়ে আছি। এটা বিএনপির পছন্দ হয় না।
তিনি বলেন, শ্রীলংকার অবস্থা দেখে বাংলাদেশে থেকে দিবা স্বপ্ন দেখার কোন কারণ নেই। শ্রীলংকার দূরবস্থা ছিল, তারা দেউলিয়া হয়ে গেছে। আর বাংলাদেশ সমৃদ্ধশালী হচ্ছে। বাংলাদেশে প্রতিবছর প্রবৃদ্ধির হার বাড়ছে। বাংলাদেশ নিয়ে আপনাদের দুঃশ্চিন্তা করার দরকার নেই। বিএনপি হাওয়া ভবন বানিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি এনেছেন। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat