×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-১১
  • ৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী একটি দল। নির্বাচন ছাড়া অন্য কোন পদ্ধতিতে আওয়ামী লীগ কখনো দেশ পরিচালনার দায়িত্বে আসেনি উল্লেখ করে তিনি বলেন, আসা সম্ভবও নয়। কারণ, আওয়ামী লীগ গনতান্ত্রিক একটি দল।
শিক্ষামন্ত্রী আজ বুধবার দুপুরে সাভারের বিরুলিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত ‘এসইডিপি স্কিম’র রিভিউ কর্মশালায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসবমূখর, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হবে উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, বিগত সাধারণ নির্বাচনে বিএনপিসহ সকল দল অংশ গ্রহণ করেছে। ‘আমরা প্রত্যাশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি অংশ নেবে’।
দু’দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দীক, উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, কারিগরী শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক ড.ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat