×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৫-১৪
  • ৬১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন,সমাজভিত্তিক সমন্বিত শিশু যতœ কেন্দ্রের মাধ্যমে ৫ লাখ ৬০ হাজার শিশুর প্রারম্ভিক বিকাশ,সুরক্ষা ও সাঁতার সুবিধা প্রদান করা হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর শিশু একাডেমি মিলনায়তন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বাংলাদেশ আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নেটয়ার্ক (বেন) আয়োজিত জাতীয় ইসিডি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি আরো বলেন,মন্ত্রণালয় থেকে ৭ লাখ ৭০ হাজার দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা ও ২ লাখ ৭৫ হাজার কর্মজীবি মা’র জন্য ল্যাক্টেটিং মা ভাতা কর্মসূচি পরিচালিত হচ্ছে। সরকারের পনেরটি মন্ত্রণালয় শিশুকেন্দ্রিক বাজেট বাস্তবায়ন করছে। এসব শিশুর উন্নয়নে সকলকে একসাথে কাজ করারও আহবান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন,একটি মেধাসম্পন্ন জাতি গড়ার লক্ষ্যে বর্তমান সরকার শিশুদের খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যসেবা, সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করছে। গর্ভাবস্থা থেকেই মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় মা ও শিশু সহায়তা কর্মসূচি চালু করেছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসিডি নেটয়ার্কের সভাপতি ড. মঞ্জুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার ও ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রিরিপ্রেজেনটেটিভ শেলডন ইয়েট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat