×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-০৫-১৪
  • ৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বাপেক্সের বিজয়-১১ রিগ দ্বারা সফলভাবে ওয়ার্কওভারের মাধ্যমে আজ শনিবার সকাল ১১টা থেকে গ্যাস সরবরাহ শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট গ্যাস ফিল্ডের মহাব্যাপস্থাপক (অপারেশন) ও প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামানিক।
তিনি জানান, আজ এই কূপ থেকে প্রতিদিন ১৯ মিলিয়ন বা এক কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে। কূপটি থেকে বেশ কয়েক বছর গ্যাস উৎপাদন করা সম্ভব হবে আশা করছে গ্যাসক্ষেত্রটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ।
এর আগে সকালে জ্বালানী মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব হোসেন গ্যাস সরবরাহের উদ্বোধন করেন।
কৈলাশটিলার ৭ নম্বর কূপ থেকে ২০১৬ সালের দিকে গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ৭ মে থেকে এই কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস সরবরাহ শুরু হয়। আজ থেকে আনুষ্ঠানিকভাবে সরবরাহ শুরু হলো।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষের হয়ে কূপটিতে ওয়ার্ক-ওভার শুরু করে রাষ্ট্রীয় তেল, গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্স। শেষ হয় গত মাসে। নানা পরীক্ষানিরীক্ষা শেষে জাতীয় গ্রিডে এই কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু করা হয় বলে জানিয়েছেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
কর্তৃপক্ষ বলছে, কৈলাশটিলার লোয়ার গ্যাস স্যান্ড জোনের অবশিষ্ট উত্তোলনযোগ্য গ্যাস মজুত ৭৫৮ বিলিয়ন ঘনফুট। পর্যায়ক্রমে অবশিষ্ট এ গ্যাস বিভিন্ন কূপের মাধ্যমে উৎপাদন করা হবে।
কৈলাশটিলা গ্যাস ফিল্ডে এখন পর্যন্ত ৭টি কূপ খনন করা হয়েছে। এতদিন দুটি কূপ থেকে জাতীয় গ্রিডে মিলতো দৈনিক ২ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস। এখন থেকে গ্যাসক্ষেত্রটি জোগান দিতে পারবে আরও এক কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat