×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১৫
  • ৮৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। আসছে বছরের শুরুতেই তার ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে। ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবনী নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। যে চরিত্রটি রূপায়ণ করছেন আনুশকা।
কিন্তু সিনেমাটিতে অভিনয় করতে গিয়ে নানা প্রতিকূলতার পাশাপাশি অনেকটাই ভয় পেয়েছিল তিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন অসংখ্য বক্স অফিস কাঁপানো সিনেমা উপহার দেওয়া এই তারকা।
আনুশকা বলেন, ‘সিনেমাটি অনেক আগে শুরু করার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে বারবার সেটা পেছাতে হয়। অবশেষে যখন সিনেমাটির শুটিং শুরু হয় তখন আমি অনেক নার্ভাস ছিলাম। বলতে পারেন, আমি ভয়ে ছিলাম। কারণ সন্তান জন্ম দেওয়ার পর আমার ফিটনেস খুবই খারাপ ছিল। দীর্ঘ ১৮ মাস কোনো ধরনের ব্যায়াম করতে পারিনি। কিন্তু একটি বায়োপিকে অভিনয় করতে হলে সেই মানুষটির মতো করে নিজেকে প্রস্তুত করতে হয়। কারণ সেই চরিত্রটি কাল্পনিক নয়, সবার চেনা জানা থাকে এবং দর্শক পর্দায় সেই মানুষটিকেই কল্পনা করে বা দেখতে চায়। এছাড়া সিনেমাটির চিত্রগ্রহণ আমাকে দিয়েই শুরু হয়। সব মিলিয়ে দ্বিধায় ছিলাম কাজটি করব কী করব না! তবে পর্দায় আসল ঝুলনকে দেখতে পাবেন দর্শকরা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat