×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পাশাপাশি ফ্রি ওষুধ বিতরণ করা হয়।
দুপুর ১২টায় দেবিদ্বার উপজেলার সাইতলা জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়।
এ সময় গাইনি ও স্ত্রী রোগ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, গ্যাসট্রোলিভার বিশেষজ্ঞসহ ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা দেন।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দেবিদ্বার উপজেলার সাইতলা জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে অসহায়, দুস্থ ও খেটে খাওয়া মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্য ওষুধ বিতরণ করেছি। মজুর, দুস্থ মানুষের মধ্যে নিয়মিত খাদ্য ও নগদ অর্থ সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জিএস সুমন সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী মানিক, নাসির উদ্দিন, দেলোয়ার হোসেন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat