×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-১৭
  • ৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অবরুদ্ধ আজভস্টাল স্টিলওয়ার্কস থেকে কয়েক শত ইউক্রেনীয় সেনাকে সরিয়ে নেয়া হয়েছে, সর্বশেষ এই সেনারা দক্ষিণের মারিউপুল বন্দর নগরীতে রাশিয়ান বাহিনীকে প্রতিরোধ করেছে। সোমবার কিয়েভ এ কথা জানায়।
প্রতিরোধের প্রতীক এই স্টিল কারখানায় ভূগর্ভস্ত টানেল ও বাঙ্কার গুলোতে অবস্থান নিয়ে ইউক্রেনের প্রায় ৬০০ সৈন্য নগরীর কৌশলগত এলাকায় রাশিয়ান বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রন প্রতিহত করেছে।
তবে সোমবার ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী গান্না মালিয়ার ২৬০ জনের বেশী সেনাকে মানবিক করিডোর দিয়ে মস্কোর অধীন এবং রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এলাকায় স্থানান্তরিত করা হয়েছে, ‘তাদের নিজ বাড়ীতে ফেরাতে আরো একটি বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, ‘মারিউপুলে ইউক্রেনের সৈন্যরা তাদের দায়িত্ব পালন করেছে এবং এখন মূল লক্ষ্য ছিল তাদের জীবন বাঁচানো।’
দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় এক ফেসবুক বিবৃতিতে বলা হয়, স্টিলকারখানার নিয়ন্ত্রন ধরে রেখে ইউক্রেনীয় সেনারা রুশ বাহিনীর দ্রুত অগ্রযাত্রা প্রতিহত করেছে।’
এতে বলা হয়, বিশাল শক্তিশালী প্রতিবেশী রাশিয়ার বিপুল সামর্থ থাকা সত্ত্বেও ইউক্রেন পশ্চিমা মিত্রদের অর্থ ও অস্ত্রের সহযোগিতায় মস্কোকে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat