×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-২৮
  • ৯৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ২৮ মে সকাল এগারো টায় সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান এ উম্মুক্ত বাজেট ঘোষণা করেন।
২০২২-২৩ অর্থবছরের উম্মুক্ত বাজেটের জন্য সলপ ইউনিয়নের ৩ কোটি ৬৬ লক্ষ ৬২ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়।

উম্মুক্ত বাজেট ঘোষণার পর ৩৪ জন নারী প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। আত্বকর্মসংস্থান গড়ে তোলার লক্ষে ইঞ্জিনিয়ার শওকাত ওসমান তার ইউনিয়নের গরিব দুঃখী ও অসহায় নারীদের নিয়ে সেলাই প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য প্রাণপন চেষ্টা করে চলেছেন। সেই সাথে কৃষকগঞ্জ বাজারে একটি মহিলা মার্কেট গড়ে তোলা হয়েছে। সেখানে তাদের হাতে তৈরি পোশাক, নকশিকাথা নিজেরা তৈরি করে বিক্রি করেন। তারই ধারাবাহিকতায় ৩৪জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকাথর কো-অর্ডিনেটর মিজানুর রহমান। সেই সাথে আরো উপস্থিত ছিলেন পিআরডিপি-৩ প্রকল্পের প্রকল্প পরিচালক তপন কুমার মন্ডল। সলপ ইউনিয়ন পরিষদের সকল সদস্য, অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সলপ ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat