×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৬-০৫
  • ৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামাত হত্যার মধ্যে দিয়ে ৭৫ সালের খুনিদের সাথে কণ্ঠ মিলিয়ে এদেশে খুনের রাজত্ব কায়েম করতে চায়।
আজ রবিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সামাজিক জনসচেতনতামূলক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ সব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়,শান্তিতে বসবাস করতে চায়। এদেশেকেউ যদি হত্যার রাজনীতি সৃষ্টি করার পায়তারা করে তাদের নির্মূল করা হবে। যারা বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চায়, এরাই ৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারে সদস্যদের হত্যা করেছে।জেলের ভিতরে জাতীয় ৪নেতাকে হত্যা করেছে। এই অপশক্তি ক্ষমতায় থাকা অবস্থায় দেশে অপরাজনিতি সৃষ্টি করে দেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিলো।
তিনি বলেন, একটিগোষ্ঠী আজ সকল কাজে বিরোধিতা করে থাকে। তারা দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়। তারা রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়, হত্যা গুম আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করতে চায়। এরা দেশের জন জীবনকে বিপর্যস্ত করার চেষ্টা করে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কেউ যদি দেশে অশান্তি সৃষ্টি করে, আমাদের নেত্রীকে নিয়ে বাজে মন্তব্য করে তাদের আমরা মোকাবেলা করবো। আগামী দিনে আর কোন প্রতিবাদ হবে না। তাদের প্রতিরোধ করবো। শেখ হাসিনার বাংলাদেশে কোন ঘাতক, সন্ত্রাসীদের স্থান নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে কেউ যদি বাধা দেয় আমরা শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করবো।
বাহাউদ্দিন নাছিম বলেন, এই পৃথিবীকে বাসযোগ্য করে আমাদের গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষার আমাদের দায়িত্ব পালন করতে হবে। এটি কোন একটি সরকারের একক বিষয় না। এটি সকলের দায়িত্ব। সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। সকল দল মত নির্বিশেষে সকল নাগরিকের দায়িত্ব। আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ কে সুন্দর রাখতে হবে এবং পরিবেশ রক্ষার জন্য আমাদের এগিয়ে আসতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে আওয়ামীস্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহসভাপতি আব্দুল আলীম ব্যাপারি, সালেহ মোহাম্মদ টুটুল, কৃষিবিদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা ও আ ফ ম মাহবুবুল হাসান, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ,স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা, ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat