×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৬-০৮
  • ৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অন্যান্য নির্বাচন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হবে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি রাষ্ট্রদূতকে এ কথা জানান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদেরও সিইসি এ কথা জানান। 
সিইসি বলেন, ‘প্রথমত উনাদের (মার্কিন রাষ্ট্রদূত) কোনো বার্তা নেই। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। তিনি আমাকে স্বাগত জানিয়েছেন নতুন সিইসি হিসেবে। তিনি সব ক্ষেত্রে আমার সাফল্য কামনা করেছেন। এছাড়া মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, তার সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হলে তিনি করবেন।’ নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত কিছু বলেছেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন নিয়ে আসলে উনি তেমন কিছু আলোচনা করেননি। বলেছেন, আমি কেমন ফিল করছি। আমি বলেছি- আমেরিকার মতো আমাদের নির্বাচন অতো স্মুথ (মসৃণ) নয়। একটু টার্বুলেন্স (হাঙ্গামা) হয়। ওইদিক থেকে আমরা প্রস্তুত। আশা করি সরকারি সব সংস্থা থেকে সহযোগিতা পাবো এবং নির্বাচনটা সফল হবে। ফেয়ার করার চেষ্টা করবো নির্বাচন।’
সম্ভব হলে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা দেয়া হবে উল্লেখ করে সিইসি বলেন, ‘এতে নজরদারি সহজ হবে। সরকারও আশা করি সাহায্য করবে। আমাদের সীমাবদ্ধতার মধ্যে একটা ভালো নির্বাচন করার চেষ্টা করবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat