×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৬-১৫
  • ১০১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ ১৫ জুন বুধবার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হচ্ছে। উল্লাপাড়ায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হচ্ছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সাধারণ সদস্য পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন:- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু নৌকা প্রতিক, স্বতন্ত্র থেকে মোঃ শফিকুল ইসলাম ঘোড়া প্রতিক, বিএনপি মনোনিত প্রার্থী সাখাওয়াত হোসেন সাবু মটরসাইকেল প্রতিক ও ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী মোঃ মানসুর রহমান হাত পাখা প্রতিক নিয়ে নির্বাচন করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, আজ ১৫ জুন বড়হর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উল্লাপাড়ায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বড়হর ইউনিয়নে মোট ভোটার ৩০ হাজার ৮৬১ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ১৫ হাজার, ৮৯ জন ও পুরুষ ভোটার রয়েছে ১৫ হাজার ৭ শত,৭২ জন।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় সোমবার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বড়হর ইউপি নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটের আগে মক ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটারদেরকে ভোটের আগে ইভিএম পদ্ধতিতে কিভাবে ভোট দিতে হয় তা শেখানোর জন্যই মক ভোটের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
মক ভোটের বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদ রানা জানান- বড়হর ইউনিয়নের মোট ১২ টি কেন্দ্রেই মক ভোট অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বড়হর ইউনিয়নের তিনটি ভোট কেন্দ্রে মক ভোট অনুষ্ঠানটি সরোজমিনে পরিদর্শন করেন বলে জানানো হয়। ইউনিয়নে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মক ভোট কিভাবে দিতে হয় তা শেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat