×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-০৬-১৭
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার হিসাবে ১,০০০ কিলোগ্রাম ‘আম্রপালি’ আম পাঠিয়েছেন। সরকারী সূত্র এ খবর জানিয়েছে।
নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের একজন সিনিয়র কূটনীতিক আজ সন্ধ্যায় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ বন্ধুত্ব ও শুভেচ্ছার নিদর্শন হিসাবে ভারতের প্রধানমন্ত্রী রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এ আম পাঠিয়েছেন।’
তিনি বলেন, আজ ‘কূটনৈতিক চ্যানেল’ (ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়)-এর মাধ্যমে এ দুই সম্মানিত ব্যক্তির কাছে আমগুলো পাঠানো হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী গত বছর ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কাছে ২ হাজার কিলোগ্রাম ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন।
‘আম্রপালি’ একটি হাইব্রিড জাতের আম, যা মূলত বাংলাদেশের রাজশাহী অঞ্চলে জন্মে। স্বাদ ও রসালো প্রকৃতির জন্য এটি বাংলাদেশে খুবই জনপ্রিয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat