×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৬-১৮
  • ৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির শততম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
যৌথ পরামর্শ কমিশন (জেসিসি)’র বৈঠকে যোগ দিতে নয়াদিল্লীতে সফররত মোমেন ভারতীয় প্রধানমন্ত্রীর মাকে ১০০টি লাল গোলাপের তোড়া পাঠিয়ে আগামী দিনগুলোতে তার সুস্বাস্থ্য কামনা করেন।
বাংলাদেশ হাই কমিশনের এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, নয়াদিল্লীস্থ বাংলাদেশ মিশন হীরাবেন মোদিকে শুভ জন্মদিন জানিয়ে কূটনৈতিক চ্যানেল (এমইএ)’র মাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে গোলাপের তোড়াটি পাঠিয়েছে।
মোমেন আজ বাংলাদেশ ও ভারতের মধ্যে জেসিসি’র ৭ম দফা বৈঠকে যোগ দিতে ভারত পৌঁছেছেন। বৈঠকটি আগামীকাল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর সভায় যৌথভাবে সভাপতিত্ব করবেন।
বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, জ্বালানি, পানি সম্পদ, উন্নয়ন অংশীদারিত্ব এবং আঞ্চলিক ও বহুমুখী ইস্যুগুলোসহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে যাচ্ছে।
তিন দিনের ভারত সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন আজ সন্ধ্যায় নয়া দিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশন ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এর যৌথ আয়োজনে ‘ইন্টার‌্যাক্টিভ বিজনেস মিটিং’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগদান করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat