×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৬-২০
  • ৮৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জোট পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।
ম্যাক্রোঁ পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ভোটারদের ডাক দিয়েছিলেন। কিন্তু তাঁর মধ্যপন্থী জোট এনসেম্বলে বেশকিছু আসন হারিয়েছে। পেয়েছে ২৪৫টি আসন।
ফ্রান্সের ৫৭৭ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৮৯ আসন। 
বামপন্থী ও গ্রিনদের নিয়ে গঠিত বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলেশঁ এর নিউ ইকোল্যজিক্যাল অ্যান্ড সোশ্যাল পপুলার ইউনিয়ন (এনইউপিইএস) জোট পেয়েছে ১৩১ আসন। অন্য বামপন্থী দলগুলো পেয়েছে ২২ আসন।
কট্টর ডানপন্থী মেরিন লঁ পেনের নেতৃত্বাধীন জোট ন্যাশনাল র‌্যালির আসন বেড়েছে। তারা পেয়েছে ৮৯টি আসন। ডানপন্থী রিপাবলিকানস (ইউডিআই) পেয়েছে ৬৪ আসন।
ইমানুয়েল ম্যাক্রোঁ মাত্র দুমাস আগে প্রেসিডেন্ট পদে পুননির্বাচিত হয়েছেন। সম্প্রতি এলিজাবেথ বর্নিকে প্রধানমন্ত্রী  হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি। পার্লামেন্ট নির্বাচন প্রসঙ্গে বর্নি বলেন, আধুনিক ফ্রান্স কখনো এমন ন্যাশনাল অ্যাসেম্বলি দেখেনি। তিনি একে নজিরবিহীন বলে বর্ণনা করেন।
তিনি বলেন, ‘এই পরিস্থিতি আমাদের দেশের ঝুঁকির বিষয়টিকে সামনে এনেছে। এসব ঝুঁকি আমরা জাতীয় ও আন্তর্জাতিকভাবে মোকাবিলা করছি। কার্যকর সংখ্যাগরিষ্ঠতা গড়ে তুলতে আমরা কাল থেকে কাজ করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat