×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৬-২৬
  • ৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমে যাওয়ার প্রেক্ষিতে দেশীয় বাজারে তেলের দাম কমতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন,‘দেশের বাজারে ভোজ্যতেলের দাম কমার খবর দু’একদিনের মধ্যে জানতে পারবেন। এ নিয়ে আমরা কাজ করছি।’
সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলনের বিষয়ে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তবে তেলের দাম কি পরিমাণ কমানো হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কোভিড আক্রান্ত হওয়ায় সংবাদ সম্মেলনে উপস্থিত হননি। তার অনুপস্থিতিতে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান,ডব্লিউটিও’র এবারের সম্মেলনের মাধ্যমে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরও বাংলাদেশের জন্য বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার সুযোগ তৈরি হয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat