×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৬-৩০
  • ১০০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের লাখাইয়ের পাঁচ আসামির বিরুদ্ধে মামলায় এক আসামিকে মৃত্যুদন্ড, তিনজনকে আমৃত্যু কারাদন্ড ও একজন খালাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ রায় দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।
গত ২৮ জুন ট্রাইব্যুনাল এই মামলায় রায়ের জন্য আজ ৩০ জুন দিন ধার্য করে আদেশ দেন। রায়ে পাঁচ আসামির মধ্যে মো. শফি উদ্দিন মাওলানাকে (পলাতক) মৃত্যুদ- দেয়া হয়েছে। আমৃত্যু কারাদ-প্রাপ্ত তিন আসামি হলেন মো. তাজুল ইসলাম ওরফে ফোরকান, মো. জাহেদ মিয়া ও ছালেক মিয়া। মামালায় অপর অভিযুক্ত সাব্বির আহমেদকে (পলাতক) খালাস দেয়া হয়েছে।
কারাগারে থাকা তিন আসামিকে আজ হাজির করা হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা আসামিদের বিরুদ্ধে শুনানি করেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার, গাজী এম এইচ তামিম ও আবদুস সাত্তার পালোয়ান।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ মামলা বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি ৪৭তম রায়।   
প্রসিকিউটর রেজিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় লাখাইয়ে হত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগ ও লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়। চার আসামির বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। একজনকে মৃত্যুদ- ও তিনজনকে আমৃত্যু কারাদ- দেয়া হয়েছে। 
প্রসিকিউটর জানান, বয়স বিবেচনায় সাব্বির আহমেদকে খালাস দেয়া হয়েছে। বিভিন্ন তথ্য প্রমাণে মুক্তিযুদ্ধের সময় এ আসামির বয়স ছিল ১৪। 
হবিগঞ্জের লাখাইয়ের পাঁচ আসামির বিরুদ্ধে ২০১৮ সালের ২১ মার্চ পূর্ণাঙ্গ  প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলায় ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat