×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২২-০৬-৩০
  • ৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসহ তিনটি এয়ার লাইন্সের ১২৮টি হজ ফ্লাইটে এ পর্যন্ত ৪৬ হাজার ১২০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
আজ ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে এই তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৭৩টি, সৌদি এয়ার লাইন্সের ৪৮টি এবং ফ্লাইনাস এয়ার লাইন্সের ৭টি হজ ফ্লাইটে এসব হজ যাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।
বুলেটিনে আরও বলা হয়, মোট ১২৮টি হজ ফ্লাইটে ৩ হাজার ৩৮৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৭৩৫ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। এবার ৩৫৯টি হজ এজেন্সীর মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৮৮৫ জনসহ মোট ৬০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন। সৌদি আরবে হজযাত্রীদের শেষ ফ্লাইট হবে আগামী ৩ জুলাই।
আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। আগামী ১৪ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।
বাংলাদেশ হজ অফিস সৌদি আরবে হজ পালনকারীদের জন্য স্থাপিত চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ১০ হাজার ৯০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করেছে।
আগামী ৩ জুলাইয়ের মধ্যে সব হজ এজেন্সীকে হজ যাত্রীদের নিরাপদে সৌদি আরবে পৌছানোর ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়।
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত বিভিন্ন কারণে ২ জন মহিলাসহ ৭ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৫ জন ও মদিনায় ২ জন হজ যাত্রী ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat