×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-০২
  • ১০১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস পরলোকগমন করেছেন।ভারতের চেন্নাইয়ের এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫ টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।তার বয়স হয়েছিল ৬৮ বছর।তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।মুকুল বোস গত ১৬ মে ঢাকার রায়ের বাজারের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সেখান থেকে স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।পরে তাকে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেয়া হলে শনিবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।২০০৭ সালে জরুরি অবস্থার সময় ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে মুকুল বোস ও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।আওয়ামী লীগের সবশেষ জাতীয় সম্মেলনের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat