×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৭-০৩
  • ১০৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। প্রেমের ব্যপারে কখনোই রাখঢাক করেননি এই ৪৬ বছর বয়সী বঙ্গসুন্দরী। অন্তর্জালে দারুণ সব যুগল ছবি পোস্ট করে ভক্তদের উজ্জীবিত করেন। তবে এখনও বিয়ের পিঁড়িতে বসা হয়নি এই সুন্দরীর।
এক সাক্ষাৎকারে সুস্মিতা জানান, ‘সৌভাগ্যবশত জীবনে খুব আকর্ষণীয় কিছু পুরুষের দেখা পেয়েছি। তবে কখনোই বিয়ে করার কথা ভাবিনি। কারণ তারা সবাই আমাকে হতাশ করেছেন। তিনবার বিয়ে হতে হতে বেঁচে গিয়েছি। ঈশ্বর আমাকে রক্ষা করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমার বাচ্চারা এ নিয়ে কখনও অসহযোগিতা করেনি। ওরা আমার জীবনে আসা সমস্ত মানুষকেই আপন করে নিয়েছিলো। সবাইকে সমান ভালোবাসা ও সম্মান দিয়েছে। আমাকে কখনোই খারাপ সম্পর্কে থাকতে হয়নি।’
মেয়েদের প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘লোকজন প্রায়ই মনে করিয়ে দিতে চান, ওরা আমার দত্তক নেওয়া সন্তান। সেটা সহ্য করার অসীম শক্তি ঈশ্বর আমাকে দিয়েছেন।’ সূত্র: আনন্দবাজার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat