×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-০৫
  • ৯০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানবতা ও বাংলাদেশের উন্নয়ন বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশ আওয়ামী লীগ মানব কল্যাণে কাজ করছে এবং সবসময় মানবতার পাশেই থাকে।
তিনি বলেন, ‘যে কোনো দুর্যোগে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। এটি আওয়ামী লীগের একটা সংস্কৃতি ও রীতি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, তখনো তারা মানুষের পাশে ছিল, এখনো সব সময় পাশে থাকে।’
আজ নড়িয়া পৌরসভায় অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপমন্ত্রী এসব কথা বলেন।
উপমন্ত্রী শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। সিলেটে ভয়াবহ বন্যা দেখা দেয়ার পর তিনি সেখানে ছুটে গেছেন। সেখানে ত্রাণ তৎপরতায় দায়িত্বে নিয়োজিত প্রশাসন ও দলীয় নেতাদের উৎসাহ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী সিলেটের প্রধান নদীগুলো ড্রেজিং করার নির্দেশনা দিয়েছেন। কারণ, পলি জমার কারণে নদীর নাব্যতা কমে গেছে। যে কোনো দুর্যোগ-দুর্বিপাকে আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়ায়। আর এদেশে কোন রাজনৈতিক দল মানুষের পাশে থাকে না। তারা মাঝে মধ্যে ফটোসেশন করার জন্য ত্রাণ দিতে যায়। ফটোসেশন শেষ হলে বিদায় নিয়ে চলে আসে।
পরে গোলাম মওলা উড়াল সেতু ও নড়িয়া হাসপাতালের কাজের অগ্রগতি পরিদর্শন করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এনামুল হক শামীম।
পৌর মেয়র আবুল কালাম আজাদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাশেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলু মাল, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির ব্যাপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা, দলের উপজেলা সহ-সভাপতি আবদুর রব, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক ভিপি চুন্নু, দপ্তর সম্পাদক শাহ আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat