×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৭-০৮
  • ৮৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইন্দোনেশিয়া শুক্রবার ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। তাদের নেতৃত্বে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে দেশটি এমন আহ্বান জানায়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। খবর এএফপি’র।
বালিতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইউন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে এ যুদ্ধ দ্রুত বন্ধ করা। এ ক্ষেত্রে আমাদের দায়িত্ব আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করা, যুদ্ধ ক্ষেত্রে না।’
তিনি বলেন, বিশ্ব সবেমাত্র কোভিড-১৯ মহামারি থেকে বেরিয়ে আসা শুরু করেছে। আর এই সময় তাদেরকে আরেকটি সংকট ইউক্রেন যুদ্ধের মুখোমুখী হতে হচ্ছে।
তিনি বলেন, এ যুদ্ধের প্রভাব বিশ্বব্যাপী লক্ষ্য করা যাচ্ছে। যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। এতে সারাবিশ্বে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ইতোমধ্যে অনেক বেড়ে গেছে।
এ ধরনের পরিস্থিতির ক্ষেত্রে সর্বদা উন্নয়নশীল ও  স্বল্প আয়ের দেশ গুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা ইন্দোনেশিয়া রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে মস্কোকে আন্তর্জাতিকত অঙ্গন থেকে বিচ্ছিন্ন করতে পশ্চিমাবিশ্বকে চাপ সৃষ্টি করা ছাড়াই এ যুদ্ধ বন্ধে এর আগেও আহ্বান জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat