×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৭-১১
  • ১১৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান ,নওগাঁঃ- নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার হিন্দুবাঘা “বেলি ব্রীজ” নামক স্থানের জঙ্গলের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় সুবল চন্দ্র রায় (৬০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে মহাদেবপুর থানা পুলিশ।
নিহত সুবল চন্দ্র নওগাঁ জেলা সদর মহল্লার মৃত নিতায় চন্দ্র রায়ের ছেলে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সোমবার ১১ জুলাই ৩ বিকাল টারদিকে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের হিন্দুবাঘা “বেলি ব্রীজ” নামক স্থানে সড়কের ধারে শিকারপুর গ্রামের মান্নান নামের এক কৃষক গরুকে খাওয়ানোর জন্য ঘাঁস কাটতে গিয়ে জঙ্গলের ভেতরে একটি অজ্ঞাত অর্ধগলিত মৃতদেহ দেখতে পান। ঘটনাটি মহূর্তের মধ্যে প্রকাশ পেলে মৃতদেহটি দেখার জন্য ঘটনাস্থলে ভীড় জমান লোকজন।
স্থানিয়দের মাধ্যমে খবর পেয়ে নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে উর্দ্ধতন কর্মকর্তাকে জানালে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অপরদিকে নিহতের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পড়ণের কাপড় ও জুতা দেখে প্রাথমিকভাবে মৃতদেহ সনাক্ত করেন।
নিহতের দু’ ছেলে সমন রায় ও মানিক রায় জানান, আমার বাবা চাল ও আটার ডিলার ছিলেন। আমার বাবা ১৫/২০ দিন আগে স্টোক করলে চিকিৎসা করে তাকে সুস্থ করা হয়। এরপর তিনি গত বৃহস্পতিবার নিখোঁজ হোন। নিখোজ এর এঘটনায় গত ৮ জুলাই নওগাঁ সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে। আজ খবর পেয়ে এখানে এসে বাবার অর্ধ গলীত মৃতদেহ দেখতে পেলাম।

মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ প্রতিবেদককে জানান, আজ সকাল সাড়ে ১১ টারদিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিক সুরত হাল রির্পোট অন্তে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এছাড়া মৃত্যু রহস্য উদর্ঘাটন সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat