×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৭-১৬
  • ৯৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পিরোজপুর জেলায় সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রার ৯৪ দশমিক ৮১ শতাংশ অর্জিত হয়েছে। গত ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরে জেলার ৭ উপজেলার ৪৮টি ইউনিয়ন ভূমি অফিস ও ৪টি পৌর ভূমি অফিস ৪ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার ৬৯৯ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করেছে।
পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার একটি সূত্র জানিয়েছে, ২০২১-২২ অর্থ বছরে এ জেলায় ভূমি উন্নয়ন কর আদায় সন্তোষজনক।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের বিভিন্ন ধরনের উপদেশ এবং দিক নির্দেশনা পেয়ে রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীরা জনসচেতনতা সৃষ্টি করতে পারায় এই বিপুল পরিমাণ কর আদায় করা সম্ভব হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, এবার সবচেয়ে বেশি পরিমাণ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে মঠবাড়িয়া উপজেলায়। সেখানে আদায়ের পরিমাণ ১ কোটি ২৫ লাখ ৯০ হাজার ৩৬৩ টাকা। এছাড়া নাজিরপুরে ৫২ লাখ ৬৫ হাজার ৬৭৯ টাকা, নেছারাবাদে ৯০ লাখ ১৩ হাজার ৩৫১ টাকা, কাউখালীতে ১৯ লাখ ০৮ হাজার ৪১১ টাকা, পিরোজপুর সদরে ৮৯ লাখ ২০ হাজার ১০১ টাকা, ইন্দুরকানীতে ৩১ লাখ ৯৩ হাজার ৭৮৬ টাকা এবং ভান্ডারিয়ায় ৫৮ লাখ ৫৪ হাজার ৮ টাকা আদায় হয়েছে।
পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল আলম জানান- ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা মিলিয়ে মোট ৬৯ জন বিভিন্ন ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে কর্মরত আছে। মোট সাধারণ দাবি এবং বিভিন্ন সংস্থার কাছে সরকারের ভূমি উন্নয়ন কর পাওনার পরিমাণ ছিল ৪ কোটি ৯৩ লাখ ৬৪০ টাকা এর মধ্যে ৪ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার ৬৯৯ টাকা আদায় সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat