×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৭-২০
  • ৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাবিশ্বকে অবশ্যই রাশিয়ার খাদ্য শস্য রপ্তানির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। খবর এএফপি’র।
ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সাথে আলোচনার পর তেহরানে পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমরা ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানি সহজ করবো। আমরা বিষয়টি  নিয়ে কাজ করছি। তবে এক্ষেত্রে রাশিয়ার খাদ্য শস্য রপ্তানির জন্য আকাশ পথে সরবরাহ সংশ্লিষ্ট  সকল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।’
ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের কারণে গম ও অন্য খাদ্য শস্যের বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশগুলোর অন্যতম দেশ ইউক্রেনের সরবরাহ বাধাগ্রস্ত হয়। এতে বৈশ্বিক খাদ্য ঘাটতির আশংকা ছড়িয়ে পড়ে।
পুতিন বলেন, ‘আপনারা জানেন আমেরিকানরা বিশ্ব বাজারে রাশিয়ার সার সরবরাহের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া অপরিহার্য ছিল।’
তিনি আরও বলেন, ‘যদি তারা আন্তরিকভাবে আন্তর্জাতিক খাদ্য পণ্যের বাজারের উন্নতি দেখতে চায়, তাহলে আমি আশা করি রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার খাদ্য শস্য সরবরাহ নিয়ে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’
এদিকে জাতিসংঘ বলেছে, এ যুদ্ধের কারণে আফ্রিকার দেশগুলো ‘নজিরবিহীন’ সংকটের মুখে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat