×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৭-২১
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ের নীচের মাটি অনেক শক্ত। সারাবিশ্ব সেটি দেখছে। যারা নীতি ও আদর্শহীন- তাদেরই পায়ের নীচে মাটি নাই।
আজ বৃহষ্পতিবার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী’র সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা অনেকের কাছে বেদনা ও কষ্টের হতে পারে। বাংলাদেশ ছোট ভূখন্ডের; বিপুল জনগোষ্ঠী। করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা ভাল আছি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে আমরা কাজ করছি। যতটুকু দরকার ততটুকু ব্যবহার করা হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দফতর ও সংস্থায় প্রায় ৫০ ভাগ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে।
সাক্ষাতকালে তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
খালিদ মাহমুদ চৌধুরী জানান, দু’দেশের  মধ্যে শিপিং সেক্টরের অনেক বিষয় রয়েছে। করোনা ও অন্যান্য কারণে কিছু জিনিস স্লো হয়ে গেছে। সেগুলোকে এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন নৌরুট ড্রেজিং, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, ভারতের বিশাখাপত্তম ও কৃষ্ণাপত্তনাম বন্দর ব্যবহার ও  খাগড়ছড়ির রামগড় স্থলবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা চালুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat