×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৭-২৮
  • ৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেলারুশ হচ্ছে ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ যারা কিউবার তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
ফিনলে ভ্যাকসিন ইনস্টিটিউট টুইটারে জানিয়েছে, বেলারুশ আজ সোবেরানা প্লাস টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। খবর এএফপি’র।
সোবেরানা প্লাস হচ্ছে কিউবায় তৈরি তিনটি কোভিড ভ্যাকসিনের একটি। কিউবায় তৈরি তিনটি কোভিড ভ্যাকসিনের কোনোটিকেই এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয়নি।
ভাইরাস থেকে সুস্থ হওয়া প্রাপ্তবয়স্ক রোগীদের একক  ডোজ দিয়ে বা কিউবার  সোবেরানা ০২ ভ্যাকসিনের দুটি ডোজ দেয়ার পর একটি বুস্টার ডোজ হিসেবে ভ্যাকসিনটি দেওয়া হয়।
কিউবা আবদালা নামে একটি তৃতীয় ভ্যাকসিনও তৈরি করেছে এবং একটি নাকে গ্রহনযোগ্য স্প্রে হিসেবে ব্যবহার্য একটি সহ আরও দুটি টিকা তৈরীর জন্য কাজ করছে। কিউবার বিজ্ঞানীরা বলছেন, তাদের তৈরী ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর। ভেনিজুয়েলা, নিকারাগুয়া, ইরান ও ভিয়েতনামসহ বেশ কয়েকটি দেশ এ ভ্যাকসিন কিনেছে।
১৯৬২ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলাকারী কিউবা ১৯৮০-এর দশকে  নিজেরা ভ্যাকসিন তৈরি করা শুরু করে এবং মেনিনজাইটিস বি প্রতিরোধক প্রথম ভ্যাকসিন তৈরি করে।
মহামারীর কারণে আরো বেশী ঘনীভূত গভীর অর্থনৈতিক সংকট মোকাবেলাকারী কমিউনিস্ট দ্বীপরাষ্ট্রটি তাদের ব্যবহার্য ভ্যাকসিনের ৮০ শতাংশ উৎপাদন করেছে।
কর্তৃপক্ষ কোভিড-১৯ এর বিরুদ্ধে ১১.২ মিলিয়ন জনসংখ্যার ৯০ শতাংশকে টিকা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat