×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২২-০৭-২৮
  • ৮৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্য নিয়ে বাংলাদেশ-নেপাল যৌথ বিশেষজ্ঞ কমিটির ৬ষ্ঠ সভা আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। দু’দেশের অভিজ্ঞ কমিটি যৌথভাবে দক্ষিণ এশিয়ার বন্যা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে।
দুই দিনব্যাপী এই সভায় দশ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পানি সম্পদ মন্ত্রালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, যৌথ নদী কমিশনের সদস্য মাহমুদুর রহমান, উপসচিব তৌফিকুল ইসলাম, মো. নাজমুল ইসলাম ভূইয়া, উপ-পরিচালক মো. মাশহুদুল কবীর, প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) শ্যামল চন্দ্র দাশ, সিনিয়র সহকারী সচিব এসএম আজহারুল ইসলাম, যৌথ নদী কমিশনের নির্বাহী প্রকৌশলী মো. রিয়াদুর রহমান ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিনিধি।
বিশেষজ্ঞদের এই সভার প্রথম দিন আজ ফলপ্রসূভাবে সম্পন্ন হয়েছে। এতে বলা হয়েছে, পানি সমস্যার সুষ্ঠু সমাধানসহ বন্যায় ক্ষয়ক্ষতি প্রশমিত করতে যৌথ অধ্যয়ন, গবেষণা ও তদন্ত পরিচালনার ক্ষেত্রে কাজ করবে বিশেষজ্ঞ কমিটি।
উল্লেখ্য, নেপাল সরকারের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের মন্ত্রী পাম্পা ভুসালে নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত ২৫-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করেন। সফরের অংশ হিসেবে প্রতিনিধিদল গত ২৬ এপ্রিল পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সাথে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সেচ প্রকল্পের বিষয়ে উপস্থাপন করা হয় এবং নেপাল পক্ষ থেকে যৌথ বিশেষজ্ঞ কমিটির করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
ইতোপূর্বে যৌথ বিশেষজ্ঞ কমিটির ৫টি সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত ২৬-২৯ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে যৌথ বিশেষজ্ঞ কমিটির ৫ম সভা ঢাকায় অনুষ্ঠিত হয়। আজ এরই ধারাবাহিকতায় নেপাল সরকারের উদ্যোগে কাঠমুন্ডুর হোটেল এভারেস্টে এই ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat