×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৮-০১
  • ৭৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুর্ণামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট বিজয়ী ইংলিশ ফরোয়ার্ড বেথ মিড ইউরো ২০২২ চ্যাম্পিয়নশীপের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন।
জার্মান অধিনায়ক আলেক্সান্দ্রা পপের সাথে সর্বোচ্চ ৬ গোল করে মিড গোল্ডেন বুট জয় করেন। কিন্তু সেরা খেলোয়াড়ের বিবেচনায় মিড জার্মান তারকা পপকে পিছনে ফেলেছেন। এসিস্টের দিক থেকে পপকে ছাড়িয়ে যাওয়ায় গোল্ডেন বুট শেষ পর্যন্ত ছিনিয়ে নেন আর্সেনালের স্ট্রাইকার মিড। পুরো টুর্ণামেন্টে সতীর্থদের দিয়ে পাঁচটি গোল করিয়েছেন মিড। ম্যাচের ঠিক আগে অনুশীলনে পেশীর ইনজুরিতে পড়ে রোববারের ফাইনাল খেলা হয়নি  জার্মান অধিনায়ক পপের। ওয়েম্বলির ফাইনালে মিডের ইংল্যান্ড অতিরিক্ত সময়ে জার্মানীকে ২-১ গোলে পরাজিত করে ঐতিহাসিক শিরোপা জয় করে।
১৯৬৬ সালে ইংল্যান্ডের পুরুষ দল বিশ্বকাপ শিরোপা জিতেছিল। এতদিন পর্যন্ত ইংলিশ ফুটবলে এটাই ছিল একমাত্র বড় সাফল্য। ৫৬ বছরের শিরোপা খরা কাটিয়ে এবার নারী দল ইংল্যান্ডকে সফলতা উপহার দিল।
২৭ বছর বয়সী মিড ইংল্যান্ডের ছয় ম্যাচের মধ্যে চারটিতেই গোল করেছেন। গত ১১ জুলাই নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তিনি হ্যাটট্রিক করেছিলেন। অন্যদিকে ৩১ বছর বয়সী অভিজ্ঞ পপ ফাইনালের আগে জার্মানীর পাঁচ ম্যাচের সবকটিতেই গোল করেছেন। এর মধ্যে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ২-১ গোলের জয়ের ম্যাচটিতেই দুই গোলই তিনি করেছেন। কিন্তু টুর্নামেন্টে একটি এসিস্টও তিনি করতে পারেননি।
মাত্র বছর খানেক আগে টোকিও অলিম্পিকে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছিলেন মিড। সে কারনেই এবারের ইউরোতে তার এই অসাধারণ সাফল্য সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। এ সম্পর্কে বিবিসি স্পোর্টসকে মিড বলেছেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছিনা। কখনো ফুটবল তোমাকে একেবারে নীচে নামিয়ে ফেলে, কিন্তু এর থেকে বেরিয়ে এসে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিতে হয়। আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। এই দলটি নিয়ে আমি সত্যিই গর্বিত। এই দলটিকে এবং একইসাথে এই দেশকে আমি অনেক ভালবাসি।’
টুর্ণামেন্টের সেরা তরুন খেলোয়াড় মনোনীত হয়েছেন জার্মানীর ২০ বছর বয়সী মিডফিল্ডার লিনা ওবারডর্ফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat