×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৮-০২
  • ৭৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ঘাতকের গুলিতে স্বপরিবারে নিহত হন। এ দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন উপলক্ষে গোপালগঞ্জে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য জাতির জনকের সমাধি ও এর আশপাশ এলাকা নিñিদ্র নিরাপত্তা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ খাবার পানির ব্যবস্থা, পরিস্কার পরিচ্ছন্ন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, হেলিপ্যাড প্রস্তুত রাখা, কোরান খতমের ব্যবস্থা নেওয়াসহ যাবতীয় প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিস্ট দপ্তর সমূহকে নির্দেশ প্রদান করা হয়।
প্রস্তুতি মূলক সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কে এম হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জ পৌরসভা মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ জেলার সকল সরকারী দপ্তরের প্রধান, ও সকল উপজেলা নির্বাহী অফিসাররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat