×
ব্রেকিং নিউজ :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০৮-০৪
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভাসানচরে অত্যন্ত ভাল পরিবেশে রোহিঙ্গারা বসবাস করছেন। এখানে  রোহিঙ্গাদের জন্য খাবার, শিক্ষা ও চিকিৎসাসহ সকল সুযোগ-সুবিধা রয়েছে। রোহিঙ্গারা কক্সবাজার থেকে ধীরে ধীরে ভাসানচরে চলে আসবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। 
আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি  এসব কথা বলেন। 
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন পোশাকের উদ্বোধন ও ভাসানচর ক্যাম্প এলাকাটি ড্রোনের মাধ্যমে নিরীক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গাদের জন্য খাবার, শিক্ষা ও চিকিৎসাসহ সকল সুযোগ-সুবিধা রয়েছে। আমরা চাচ্ছি রোহিঙ্গারা কক্সবাজার থেকে ধীরে ধীরে ভাসানচরে আসুক। এখানে খাবার দিচ্ছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)। আমরা এর বাইরে যাবতীয় সবকিছু দিচ্ছি।’
মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গারা যেন পালিয়ে যেতে না পারে এবং কোনো দালালের খপ্পরে না পড়তে পারে সেজন্য কোস্টগার্ড কাজ করছে। এছাড়া তারা যেন কোনো ট্র্যাপে না পড়ে, ভুল তথ্য দিয়ে যেন মানবপাচারকারীরা রোহিঙ্গাদের নিয়ে যেতে না পারে, তা দেখাশোনা করবে কোস্টগার্ড।
তিনি বলেন, ড্রোন দিয়ে কোস্টগার্ড সবকিছু মনিটরিং করবে। তাদের হাতে সবকিছু ন্যন্ত করা হয়েছে। আমরা চাই রোহিঙ্গারা যেন নির্ভয়ে এখানে বসবাস করতে পারে এবং শিগগিরই যেন মিয়ানমারে ফিরে যেতে পারে। 
এ সময় ভাসানচরের প্রকল্প পরিচালক এম. রাশেদ সাত্তার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফুল দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
পরে জেলা পুলিশের সুসজ্জিত চৌকস পুলিশ দল স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী ভিআইপি কটেজ মেঘনায় উপস্থিত হলে ভাসানচর কোস্টগার্ড সদস্যরা মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। 
মতবিনিময় শেষে মেঘনা কটেজের পাশে বৃক্ষরোপণ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী ভিআইপি কটেজ মেঘনা হতে ভাসানচর কোস্টগার্ড ষ্টেশনে উপস্থিত হয়ে বাংলাদেশ কোস্ট গার্ড ব্যারাক পরিদর্শন করেন। ভাসানচর কোস্টগার্ড ষ্টেশন পরিদর্শন শেষে এনজিও ব্র্যাকের কৃষিজ বাগান এবং মাছের প্রকল্প পরিদর্শন করেন। 
এরআগে, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের খোঁজ-খবর নেন। 
কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলামসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 
বিকাল সাড়ে ৪টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শন শেষে ভাসানচর হতে হেলিকপ্টার যোগে চট্টগ্রামের উদ্দেশ্য রওয়ানা করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat