×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৮-০৭
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তুরাগের রাজাবাড়ি (কামারপাড়া) এলাকায় রিকশার গ্যারেজ ও ভাঙারি দোকানে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ -৮ জনের মধ্যে ৩ জন মারা গেছে।
শনিবার দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাচচু মিয়া এ খবর নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে প্রথমে মারা যান মো. শাহ আলম (২৩), রাত ২টার দিকে গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪৭) ও মো. নূর হোসেন (৬০) মারা যান।
এছাড়াও এ ঘটনায় দগ্ধ অন্যরা হলেন, মো. মিজান (৩৫), মো. আলম মিয়া (২০), মো. মাছুম (৩৫), মো. আল-আমিন (৩০), মো. শাহীন (২৫) ও শফিকুল ইসলাম (৩২)। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
আজ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস, এম, আইউব হোসেন জানান, তুরাগ এলাকা থেকে রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ হয়ে ৮ জন এখানে এসেছিল। তাদের মধ্যে এখন পর্যন্ত তিন জন মারা গেছে।
ডা. এস, এম, আইউব হোসেন, এখনও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতদের সবার শরীরের ৪৫ থেকে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসা চলছে।
তুরাগ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী তুরাগের বাসিন্দা মোহাম্মদ নুরুল ইসলাম জানান, তুরাগের কামারপাড়া- রাজাবাড়ি এলাকায় গাজী মাজহারুল ইসলামের রিকশা গ্যারেজের পাশাপাশি ভাঙারির ব্যবসা রয়েছে। ভাঙারির দোকানে সেন্টের বোতলসহ অন্যান্য বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে রিকশার গ্যারেজে ৮ জন গুরুতর দগ্ধ হন।
আজ ডিএমপি তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, শনিবার দুপুরে তুরাগে রাজাবাড়ি (কামারপাড়া) এলাকায় রিকশার গ্যারেজ ও ভাঙারি দোকানে কেমিক্যাল বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়। এদের মধ্যে এখন পর্যন্ত তিন জন মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat